দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শালিখা উপজেলায় ছোট ভাই মাসুদ গাজী (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি বড় ভাই সিদ্দিক গাজীকে (৪৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শালিখা উপজেলার নাঘোসা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই সিদ্দিক গাজীর লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজী নিহত হন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর থেকেই সিদ্দিক গাজী পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৬-এর একটি দল।
গ্রেপ্তার সিদ্দিক গাজী নাঘোসা গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। পরে তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ গাজী হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি সিদ্দিক গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা, ধর্ষণ, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/